কেওড়া

কেওড়া [ kēōḍ়ā ] বি. ১. কেয়াফুল বা তার গাছ; ২. কেয়াফুলের নির্যাস; ৩. কেয়ার নির্যাস দিয়ে তৈরি সুবাসিত জল (কেওড়া দেওয়া সন্দেশ)। [তু. সং. কোতক, হি. কেবড়া]।

কেঁউকেঁউ

কেঁউকেঁউ–অব্য. কুকুরের আর্ত চিত্কার (কুকুরটা কেঁউ-কেঁউ করতে করতে পালিয়ে গেল)।

কেঅট

কেঅট, কেওট, কেবট [ kēaṭa, kēōṭa, kēbaṭa ] বি. হিন্দুজাতিবিশেষ, জেলে। [সং. কৈবর্ত]।

কেবট

কেবট, কেঅট, কেওট [ kēbaṭa, kēaṭa, kēōṭa ] বি. হিন্দুজাতিবিশেষ, জেলে। [সং. কৈবর্ত]।

কেওট

কেওট, কেবট, কেঅট [ kēōṭa, kēbaṭa, kēaṭa ] বি. হিন্দুজাতিবিশেষ, জেলে। [সং. কৈবর্ত]। কেওটনি, কেওটনী–বি. (স্ত্রী.) কেওটরমণী।

কেওটনী

কেওটনী, কেওটনি–বি. (স্ত্রী.) কেওটরমণী।

কেওটনি

কেওটনি, কেওটনী–বি. (স্ত্রী.) কেওটরমণী।

কেউটিয়া

কেউটিয়া, কেউটে [ kēuṭiẏā, kēuṭē ] বি. মারাত্মক বিষধর ফণাওয়ালা সাপবিশেষ, krait.  [দেশি]।

কেউটে

কেউটে, কেউটিয়া [ kēuṭē, kēuṭiẏā ] বি. মারাত্মক বিষধর ফণাওয়ালা সাপবিশেষ, krait.  [দেশি]।

কেওকেটা

কেওকেটা, কেউকেটা–বি. সামান্য সাধারণ নগণ্য বা হেয় করবার মতো ব্যক্তি, যে-সে লোক; (ব্যঙ্গে) মানী বা পদস্হ লোক (তুমি এমন-কিছু কেউকেটা নও)।