কেঁচো–বি. মাটির নীচে বাসকারী কৃমিজাতীয় সরীসৃপ কীটবিশেষ, মহীলতা। [সং. কিঞ্চলুক, কিঞ্চুলুক]। কেঁচো খুড়তে সাপ বের হওয়া–তুচ্ছ কারণ থেকে বা সামান্য কাজ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে গুরুতর ব্যাপার ঘটা বা ভীষণ বিপদের সম্মুখীন হওয়া।
কেঁচে–অস-ক্রি. ১. পণ্ড হয়ে (সব কেঁচে গেছে); ২. নতুন করে (কেঁচে আরম্ভ করা)। [বাং. √কাঁচ্ + ইয়া = কাঁচিয়া > কেঁচে]। কেঁচে গণ্ডূষ করা–ক্রি. বি. সম্পূর্ণ নতুনভাবে আরম্ভ করা, আবার গোড়া থেকে শুরু করা।