কৃত
কৃত১ [ kṛta ] বি. সত্যযুগ (কৃতযুগ)। [সং. √ কৃ + ত]। কৃত২ [ kṛta ] বিণ. ১. সম্পাদিত, সাধিত করা হয়েছে এমন (কৃতকর্ম, কৃত অপরাধ); ২. রচিত (কাশীরাম দাসকৃত মহাভারত); ৩. নির্মিত, গঠিত (মোগলগণের কৃত হর্ম্যরাজি); ৪. শিক্ষাপ্রাপ্ত, লব্ধ, আহৃত (কৃতবিদ্যা); ৫. নিযুক্ত, নির্ধারিত (কৃতদাস, কৃতকর্তব্য)। [সং. √ কৃ + ত]। কৃতক–বিণ. ১. কল্পিত; ২. কৃত্রিম। কৃতকপুত্র–বি. পালিত পুত্র। কৃতকর্মা (-র্মন্)–বিণ. কৃতী, কর্ম সম্পন্ন করেছে এমন; কর্মকুশল; অভিজ্ঞ। কৃতকাম–বিণ. যার কামনা সিদ্ধ হয়েছে, সিদ্ধমনোরথ; কৃতার্থ। কৃতকার্য–বিণ. সফল। কৃতকার্যতা–বি. সাফল্য। কৃতকীর্তি–বিণ. কীর্তি স্হাপন বা অর্জন করেছে এমন। কৃতকৃত্য–বিণ. কৃতকার্য, কর্তব্যকর্মে সফল। কৃততীর্থ–বিণ. তীর্থ পর্যটন, দানধ্যান ও পূজা সম্পন্ন করে ফিরেছে...