কেতাবি

কেতাবি, কিতাবি–বিণ. ১. পুঁথিগত; ২. বইসম্বন্ধীয়।

কেতা

কেতা [ kētā ] বি. কায়দা; ফ্যাশন (পোশাকের কেতা)। [দ্র কিতা]। কেতাদুরস্ত–বিণ. ফিটফাট; ফ্যাশনদুরস্ত।

কেতন

কেতন [ kētana ] বি. পতাকা, ধ্বজ, নিশান (‘মরুবিজয়ের কেতন উড়াও’: রবীন্দ্র)। [সং. √ কিত + অন]।

কেতকী

কেতকী, কেতক [ kētakī, kētaka ] বি. কেয়াফুল বা তার গাছ। [সং. √ কিত্ + অক, ঈ]।

কেতক

কেতক, কেতকী [ kētaka, kētakī ] বি. কেয়াফুল বা তার গাছ। [সং. √ কিত্ + অক, ঈ]।

কেড়ি

কেড়ি–বি. কীটবিশেষ, যে পোকা ধান, চাল ইত্যাদি শস্যে থাকে।

কেড়া

কেড়া [ kēḍ়ā ] বি. ১. কীট, পোকা (তোমার মাথায় কি কেড়া আছে?); ২. সাধারণত কাঠে থাকে এমন পোকা, কেড়া পোকা। [সং. কীট, তু. হি. কিড়া]।

কেঠো

কেঠো১, কেঠুয়া, [ kēṭhō, kēṭhuẏā ] বি. কচ্ছপজাতীয় প্রাণী। [< সং. কমঠ]। কেঠো২  [ kēṭhō ] বি. কাঠের তৈরি পাত্রবিশেষ (নুনের কেঠো)। ☐ বিণ. ১. কাঠের তৈরি; ২. (আল.) কাঠের মতো শুকনো, রসবর্জিত বা রুক্ষ (কেঠো হাত, কেঠো চেহারা)। [বাং. কাঠ + উয়া > ও]।

কেঠুয়া

কেঠুয়া, কেঠো১  [ kēṭhuẏā, kēṭhō ] বি. কচ্ছপজাতীয় প্রাণী। [< সং. কমঠ]। কেঠো২  [ kēṭhō ] বি. কাঠের তৈরি পাত্রবিশেষ (নুনের কেঠো)। ☐ বিণ. ১. কাঠের তৈরি; ২. (আল.) কাঠের মতো শুকনো, রসবর্জিত বা রুক্ষ (কেঠো হাত, কেঠো চেহারা)। [বাং. কাঠ + উয়া > ও]।