কেদারা

কেদারা১, কেদার২, [ kēdārā, kēdāra ] বি. সন্ধ্যাকালীন রাগবিশেষ (ব্যাকরণগতভাবে কেদারকে রাগ এবং কেদারাকে রাগিণী বলা হলেও সংগীতে এই দুটি রাগ অভিন্ন)। [সং. কেদার]। কেদারা২  [ kēdārā ] বি. চেয়ার (আরামকেদারা)। [পো. cadeira কাদেইরা]।

কেদার

কেদার১  [ kēdāra ] বি. ১. হিমালয় পর্বতে অবস্হিত হিন্দুতীর্থবিশেষ; ২. শিব; ৩. কৃষিক্ষেত্র, ক্ষেত; ৪. ক্ষেতের আলি; ৫. আলবাল। [সং. কে + √ দৃ + অ]। কেদারনাথ–বি. শিব, কেদারের অধীশ্বর। কেদার২, কেদারা১  [ kēdāra, kēdārā ] বি. সন্ধ্যাকালীন রাগবিশেষ (ব্যাকরণগতভাবে কেদারকে রাগ এবং কেদারাকে রাগিণী বলা হলেও সংগীতে এই দুটি রাগ অভিন্ন)। [সং. কেদার]। কেদারা২  [ kēdārā ] বি. চেয়ার (আরামকেদারা)। [পো. cadeira কাদেইরা]।

কেননা

কেননা–অব্য. যেহেতু (আজ সে যাবে না, কেননা সে খুব ব্যস্ত)।

কেন

কেন [ kēna ] অব্য. ১. কী জন্য, কী কারণে (সে কেন এখানে এসেছে?); ২. সাড়াজ্ঞাপক ধ্বনি। [সং. কেন-তু. প্রা. বাং. কেহ্নে]। কেননা–অব্য. যেহেতু (আজ সে যাবে না, কেননা সে খুব ব্যস্ত)।

কেতু

কেতু [ kētu ] বি. ১. (জ্যোতিষ.) নবমগ্রহ; ২. পতাকা, নিশান (ধূমকেতু)। [সং. √ চায়্ (=কে, পূজা করা) + তু]।

কেতাবকীট

কেতাবকীট–বি. ১. বইয়ের পোকা; ২. (আল.) যে সর্বদা বই পড়ে (এবং বইয়ের জগতের বাইরের কিছু জানে না), গ্রন্হকীট।

কিতাব

কিতাব, কেতাব [ kitāba, kētāba ] বি. পুস্তক, গ্রন্হ, বই (তিনি একখানি জবরদস্ত কেতাব লিখেছেন)। [আ. কিতাব]।

কেতাব

কেতাব, কিতাব [ kētāba, kitāba ] বি. পুস্তক, গ্রন্হ, বই (তিনি একখানি জবরদস্ত কেতাব লিখেছেন)। [আ. কিতাব]। কেতাবি, কিতাবি–বিণ. ১. পুঁথিগত; ২. বইসম্বন্ধীয়।

কিতাবি

কিতাবি, কেতাবি–বিণ. ১. পুঁথিগত; ২. বইসম্বন্ধীয়।