কেল্লাদার

কেল্লাদার–বি. দুর্গের অধিপতি, দুর্গের অধিনায়ক।

কেল্লা ফতে করা

কেল্লা ফতে করা–ক্রি. বি. ১. দুর্গ জয় করা; ২. (আল.) কাজ হাসিল করা, সিদ্ধিলাভ করা।

কেল্লা

কেল্লা [ kēllā ] বি. দুর্গ, গড়; সেনানিবাস। [আ. কিলাহ্]। কেল্লাদার–বি. দুর্গের অধিপতি, দুর্গের অধিনায়ক। কেল্লা ফতে করা–ক্রি. বি. ১. দুর্গ জয় করা; ২. (আল.) কাজ হাসিল করা, সিদ্ধিলাভ করা। কেল্লা মাত করা–কেল্লা ফতে করা -র অনুরূপ। কেল্লা মেরে দেওয়া–ক্রি. বি. জয়ী হওয়া; সফল হওয়া (কেল্লা মেরে দিয়েছ, আর তোমাকে পায় কে?)।

কৈল

কৈল [ kaila ] ক্রি. করিল এই সাধু ক্রিয়ারূপের কোমল রূপ (‘হিয়ার ভিতর হৈতে কে কৈল বাহির’: বল.)

কৈকেয়ী

কৈকেয়ী [ kaikēẏī ] বি. (রামায়ণে) রাজা দশরথের মধ্যমা পত্নী-ভরতের গর্ভধারিণী। [সং. কেকয় + অ + ঈ]।

কেশুর

কেশুর [ kēśura ] বি. মুথ্যজাতীয় কন্দবিশেষ। [সং. কশেরু]।

কেশাকেশি

কেশাকেশি [ kēśā-kēśi ] বি. পরস্পরের চুল ধরে টানাটানি বা যুদ্ধ; চুলোচুলি। [সং. কেশ + বাং. আ + সং. কেশ + বাং. ই]।

কেশরী

কেশরী (-রিণ)–বি. ১. সিংহ; ২. কেশরযুক্ত প্রাণী। ☐ বিণ. (সমাসে পরপদে) ১. শ্রেষ্ট বা প্রধান (পাঞ্জাবকেশরী); ২. জাফরান-এর রংবিশিষ্ট (কেশরী রং)।

কেশর

কেশর [ kēśara ] বি. ১. ফুলের ভিতরের কেশতুল্য সূক্ষ বস্তু; ২. সিংহ ঘোড়া প্রভৃতি প্রাণীর ঘাড়ের দীর্ঘ লোমরাজি; ৩. জাফরান; ৪. নাগকেশর ফুল বা তার গাছ। [সং. কে (জলে) + শর]। কেশরী (-রিণ)–বি. ১. সিংহ; ২. কেশরযুক্ত প্রাণী। ☐ বিণ. (সমাসে পরপদে) ১. শ্রেষ্ট বা প্রধান (পাঞ্জাবকেশরী); ২. জাফরান-এর রংবিশিষ্ট (কেশরী রং)।

কেশব

কেশব [ kēśaba ] বি. শ্রীকৃষ্ণ। [সং. কে (জলে) + শব (শবতুল্য) অর্থাত্ অনন্ত শয়নে শয়ান]।