কেবল

কেবল [ kēbala ] বিণ. ১. অদ্বিতীয়, অসঙ্গ (সাংখ্যের কেবল পুরুষ); ২. শুদ্ধ, বিকারহীন (কেবল আত্মা)। ☐ অব্য. ১. শুধু (এখন কেবল আমার নিন্দাই করছে); ২. মাত্র (‘একটু কেবল বসতে দিয়ো কাছে’: রবীন্দ্র)। ☐ ক্রি-বিণ. ১. অনবরত, একাদিক্রমে (তিনদিন কেবল বৃষ্টি হয়ে চলেছে; কেবল হাসছে কেন?); ২. এইমাত্র, সবে (কেবল খেয়ে উঠেছি)। [সং. √ কেব্ + অল]। বি. কৈবল্য। কেবলই–অব্য. ক্রি-বিণ. ১. শুধুই (‘আমি কেবলই স্বপন করেছি বপন’: রবীন্দ্র); ২. সবেমাত্র, এখুনি; ৩. ক্রমাগত (কেবলই এক কথা বলে যাচ্ছে)। কেবলা, ক্যাবলা [ kēbalā, kyābalā ] বিণ. স্হূলবুদ্ধি, বোকাসোকা ধরনের। [আ. কিব্লা]। কেবলরাম, ক্যাবলরাম–বি. স্হূলবুদ্ধি লোক, বোকা লোক, হাঁদারাম। কেবলা হাসি,...

কেন্নাই

কেন্নাই, কেন্নো, কেন্নুই [ kēnnāi, kēnnō, kēnnui ] বি. (সাধারণত গাঢ় বাদামি বা মেরুন রঙের) বহুপদ কীটবিশেষ, যা ভয় পেলেই গোল হয়ে গুটিয়ে যায়, কানকোঁটারি। [দেশি]।

কেন্নুই

কেন্নুই, কেন্নাই, কেন্নো [ kēnnui, kēnnāi, kēnnō ] বি. (সাধারণত গাঢ় বাদামি বা মেরুন রঙের) বহুপদ কীটবিশেষ, যা ভয় পেলেই গোল হয়ে গুটিয়ে যায়, কানকোঁটারি। [দেশি]।

কৈন্দ্রিক

কৈন্দ্রিক (অপ্র.), কেন্দ্রীয়–বিণ. কেন্দ্রসম্পর্কীয়; কেন্দ্রে অবস্হিত (কেন্দ্রীয় সরকার)।

কেন্নো

কেন্নো, কেন্নুই, কেন্নাই [ kēnnō, kēnnui, kēnnāi ] বি. (সাধারণত গাঢ় বাদামি বা মেরুন রঙের) বহুপদ কীটবিশেষ, যা ভয় পেলেই গোল হয়ে গুটিয়ে যায়, কানকোঁটারি। [দেশি]।

কেন্দ্রীভূত

কেন্দ্রীভূত–বিণ. কেন্দ্রে আগত বা নীত (সরকারি ক্ষমতাকে কেন্দ্রীভূত করা); কেন্দ্রগত; কেন্দ্রে পরিণত।

কেন্দ্রীয়

কেন্দ্রীয়, (অপ্র.) কৈন্দ্রিক–বিণ. কেন্দ্রসম্পর্কীয়; কেন্দ্রে অবস্হিত (কেন্দ্রীয় সরকার)।

কেন্দ্রী

কেন্দ্রী (-ন্দ্রিন্)–বিণ. কেন্দ্রযুক্ত; কেন্দ্রস্হলে অবস্হিত।

কেন্দ্রিক

কেন্দ্রিক–বিণ. (ন.শ.) কোনো কিছুকে কেন্দ্র করে রয়েছে বা ঘটছে এমন (নগরকেন্দ্রিক সভ্যতা, গ্রামকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক)।