কেয়া
কেয়া১ [ kēẏā ] বি. ফুলবিশেষ, কেতকী (কেয়ার ঝাড়)। [সং. কেতক]। কেয়াকাঁদি–বি. কেয়াফুলের গুচ্ছ বা ছড়া-এতে প্রচুর রেণু থাকে এবং হাত দিলে ধুলোর মতো পদার্থ ওড়ে। কেয়া২ [ kēẏā ] অব্য. কী চমত্কার (কেয়া বাত! কেয়া মজা!)। [হি. ক্যা]। কেয়া বাত, (বর্জি.) কেয়া বাত্–অব্য. কী চমত্কার কথা; কী ব্যাপার; বাহবা; শাবাশ।
কেমন
কেমন [ kēmana ] ক্রি-বিণ. কীরকম (কেমন আছ? ওরা কেমন খেলছে?)। ☐ অব্য. ১. একরকম (কেমন যেন বোকার মতো); ২. বেশ, আচ্ছা, খুব (কেমন জব্দ ! কেমন হল!); ৩. সম্মতি আশা করে প্রশ্ন (যেয়ো কেমন?)। ☐ বিণ. কীরকম (কেমন আঘাত? কেমন ব্যথা?)। [বাং. কী (কি) + মন]। কেমন কেমন–বিণ. ঠিক ভালো নয়; ভালো কি মন্দ সন্দেহজনক (শরীরটা কেমন কেমন করছে; ওখানে যেন কেমন কেমন ব্যাপার চলছে)। কেমনতর, কেমনতরো–বিণ. কীরকম (কেমনতর লোক তুমি?)। কেমন যেন–বিণ. ভালো নয় বলে সন্দেহ হয় এমন (কেমন যেন অবস্হাটা); কিছুপরিমাণ (কেমন যেন অসুস্হ)। কেমনে–(কাব্যে) ক্রি-বিণ. কীভাবে (‘কেমনে শুধিব বল তোমার এ ঋণ’: রবীন্দ্র)।