ক কেরানি কেরানি, (বর্জি.) কেরাণী [ kērāni, (barji.) kērāṇī ] বি. করণিক, অফিসে নথিপত্রের তদারকি ও লেখাজোখার কাজ করে এমন কর্মচারী। [পো. escrevente]। কেরানিগিরি–বি. কেরানির কাজ (কেরানিগিরি করেই জীবন কেটে গেল)।
ক কেরলি কেরলি–বি. (বাং.) ১. (স্ত্রী.) কেরলদেশীয় রমণী; ২. কেরলবাসী। ☐ বিণ. (বাং.) ১. কেরলসম্বন্ধীয়; ২. কেরলের।
ক কেরল কেরল [ kērala ] বি. ভারতের দক্ষিণ-পশ্চিম প্রান্তস্হিত অঞ্চলবিশেষ; ওই অঞ্চলের অধিবাসী। [সং.]। কেরলি–বি. (বাং.) ১. (স্ত্রী.) কেরলদেশীয় রমণী; ২. কেরলবাসী। ☐ বিণ. (বাং.) ১. কেরলসম্বন্ধীয়; ২. কেরলের।
ক কেয়ূর কেয়ূর [ kēẏūra ] বি. বাহুর বা উপর-হাতের অলংকারবিশেষ, অঙ্গদ, বাজু। [সং. কে (বাহুশীর্ষে) + √ যা + ঊর]।
ক কেয়াস কেয়াস [ kēẏāsa ] বি. অনুমান, আন্দাজ (এ ব্যাপারে তোমার কেয়াস কেমন দেখি; সঠিক বলা যায় না, তবে কেয়াস করে বলতে পারি)। [আ. কি’য়াস]।
ক কিয়ারি কিয়ারি, কেয়ারি [ kiẏāri, kēẏāri ] বি. ১. আল-বাঁধা খেত বা উদ্যান (ফুলের কেয়ারি, কেয়ারি-করা ফুলবাগান); ২. সযত্ন বিন্যাস (কেয়ারি-করা চুল)। [সং. কেদারিকা]।
ক কেয়ারি কেয়ারি, কিয়ারি [ kēẏāri, kiẏāri ] বি. ১. আল-বাঁধা খেত বা উদ্যান (ফুলের কেয়ারি, কেয়ারি-করা ফুলবাগান); ২. সযত্ন বিন্যাস (কেয়ারি-করা চুল)। [সং. কেদারিকা]।
ক কেয়ার কেয়ার [ kēẏāra ] বি. ১. অবধান, যত্ন, মনোযোগ (শরীর সম্বন্ধে যথেষ্ট কেয়ার নিয়ো); ২. গ্রাহ্য, সমীহ (বাপকে মোটেই কেয়ার করে না); ৩. তত্ত্বাবধান (ছেলেটি এখন আমার কেয়ারে আছে); ৪. ঠিকানা (রামবাবুর কেয়ারে পত্র দিয়ো)। [ইং. care]।
ক কেয়ামত কেয়ামত [ kēẏā-mata ] বি. ১. (ইসলামি মতে) সমাধি থেকে মৃতের পুনরুত্থান; ২. মহাবিচারক কর্তুক মৃতদের পাপপুণ্য বিচার, শেষ বিচার; ৩. মহাপ্রলয়।