কৈশোর

কৈশোর [ kaiśōra ] বি. কিশোর কাল বা অবস্হা; (আল.) অপরিণত কাল। [সং. কিশোর + অ]। কৈশোরক–বিণ. কৈশোরসুলভ; কৈশোরসম্বন্ধীয়।

কৈশিকা নাড়ী

কৈশিকা নাড়ী–বি. চুলের মতো অতি সূক্ষ্ম রক্তবহা নাড়ী।

কৈশিক

কৈশিক [ kaiśika ] বিণ. ১. কেশসম্বন্ধীয়; ২. কেশসদৃশ; ৩. অতি সুক্ষ্ম নলাকার, capillary. [সং. কেশ + ইক]। কৈশিকা নাড়ী–বি. চুলের মতো অতি সুক্ষ্ম রক্তবহা নাড়ী।

কৈলাস

কৈলাস [ kailāsa ] বি. শিবের বাসস্হানরূপে বর্ণিত হিমালয়ের উত্তরস্হ পর্বতবিশেষ; শিবলোক। [সং. কৈল (সুখ) + আস (আবাস) বা কেলাস] + অ]। কৈলাসনাথ, কৈলাসেশ্বর–বি. শিব। কৈলাসবাসিনী–বি. (স্ত্রী.) দুর্গা।

কৈরব

কৈরব [ kairaba ] বি. কুমুদ; শ্বেতপদ্ম। [সং. কে (জলে) + √রব্ + অ]। কৈরবনাথ–বি. চন্দ্র।