কোঁকা

কোঁকা, কোঁকানো–ক্রি. ১. কোঁ-কোঁ করা, যন্ত্রণার অব্যক্ত কাঁদা; ২. কোঁথা। [ধ্বন্যা.]। কোঁকানি–বি. যন্ত্রণায় অব্যক্ত কান্না; কোঁথানি।

কোঁক্‌

কোঁক্‌, কোঁ, কোঁকোঁ–অব্য. ব্যথা বা যন্ত্রণায় কাতরতাসূচক ধ্বনিবিশেষ (পেট কোঁ-কোঁ করছে, মার খেয়ে কোঁক্‌ ক’রে ওঠে)। [ধ্বন্যা.]।

কোঁকড়া

কোঁকড়া১ –বিণ. কুঞ্চিত, কোঁচকানো। [সং. কুঞ্চিত]। কোঁকড়া২–যথাক্রমে কুঁকড়া২-র চলিত রূপ। কোঁকড়ানো–কুঁকড়ানো-র চলিত রূপ।

কোঁকোঁ

কোঁকোঁ, কোঁ–অব্য. ব্যথা বা যন্ত্রণায় কাতরতাসূচক ধ্বনিবিশেষ (পেট কোঁ-কোঁ করছে)। [ধ্বন্যা.]।

কোঁ

কোঁ, কোঁকোঁ, কোঁক্‌–অব্য. ব্যথা বা যন্ত্রণায় কাতরতাসূচক ধ্বনিবিশেষ (পেট কোঁ-কোঁ করছে, মার খেয়ে কোঁক্‌ ক’রে ওঠে)। [ধ্বন্যা.]।

কোয়ার্টার

কোয়ার্টার, কোআর্টার [ kōẏārṭāra,  kōārṭāra ] বিণ. ১. সরকারিভাবে ব্যবস্হাপিত অস্হায়ী বাসভবন; ২. কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কর্মচারীদের জন্য অস্হায়ী বাসভবন। [ইং. quarters]।

কোআর্টার

কোআর্টার, কোয়ার্টার [ kōārṭāra, kōẏārṭāra ] বিণ. ১. সরকারিভাবে ব্যবস্হাপিত অস্হায়ী বাসভবন; ২. কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কর্মচারীদের জন্য অস্হায়ী বাসভবন। [ইং. quarters]।

কোই

কোই–সর্ব. কেউ (‘কোই বলে গোরা জানকীবল্লভ’)।

কৈশোরক

কৈশোরক–বিণ. কৈশোরসুলভ; কৈশোরসম্বন্ধীয়।