কোকিলকণ্ঠ

কোকিলকণ্ঠ–বিণ. কোকিলের মতো মধুর কণ্ঠবিশিষ্ট।

কোকনদ

কোকনদ [ kōka-nada ] বি. লাল পদ্ম; লাল শালুক (‘মধুহীন কোর না গো তব মনঃ কোকনদে’: মধু.)। [সং. কোক (চক্রবাক পাখি) + √ নাদি (শব্দ করানো) + অ]।

কোক

কোক [ kōka ] বি. গৃহস্হের ব্যবহারের উপযোগী করে পোড়ানো খনিজ কয়লা (কোকচুল্লি)। [ইং. coke]।

কোত্কা

কোত্কা (বর্জি.), কোঁতকা–বি. মোটা লাঠি বা মুষল।

কোঁতকা

কোঁতকা, (বর্জি.) কোত্কা–বি. মোটা লাঠি বা মুষল। কোঁতকা মারা–ক্রি. বি. লাঠি কনুই ইত্যাদি দিয়ে গুঁতো বা গোত্তা দেওয়া (ভিড়ের মধ্যে লোকটা কনুই দিয়ে আমাকে এমন কোঁতকা মারল)। [তুর. কুত্কা]।

কোঁতকা মারা

কোঁতকা মারা–ক্রি. বি. লাঠি কনুই ইত্যাদি দিয়ে গুঁতো বা গোত্তা দেওয়া (ভিড়ের মধ্যে লোকটা কনুই দিয়ে আমাকে এমন কোঁতকা মারল)।

কোঁত পাড়া

কোঁত পাড়া, কোঁত দেওয়া–ক্রি. বি. মলত্যাগের জন্য দম বন্ধ করে ও তলপেট কুঞ্চিত করে বেগ দেওয়া।

কোঁত দেওয়া

কোঁত দেওয়া, কোঁত পাড়া–ক্রি. বি. মলত্যাগের জন্য দম বন্ধ করে ও তলপেট কুঞ্চিত করে বেগ দেওয়া।