ক কোচওয়ান কোচওয়ান, কোচোয়ান, কোচমান, কোচম্যান [ kōca-ōẏāna, kōcōẏāna, kōca-māna, kōca-myāna ] বি. ঘোড়ার গাড়ির গাড়োয়ান। [ইং. coachman]।
ক কোচ কোচ১ [ kōca ] বি. ১. ধীবর জাতিবিশেষ; ২. আদিম অধিবাসী। [সং. √ কুচ্ + অ]। কোচ২ [ kōca ] বি. কৌচ, গদিযুক্ত বসবার আসনবিশেষ। [ইং. couch]।
ক কোঙ্কণি কোঙ্কণি [ kōṅkaṇi ] বি. ভারতের দক্ষিণ-পশ্চিমের কোঙ্কণ উপকূলের অধিবাসী। ☐ বিণ. কোঙ্কণ উপকূলসম্বন্ধীয় (কোঙ্কণি রীতিনীতি)। [সং. কোঙ্কণ + বাং. ই]।
ক কোঙার কোঙার, কোঙর [ kōṅāra, kōṅara ] বি. (অপ্র.) ১. পুত্র (‘ঐলোক্যবিজয়ী হবে তোমার কোঙর’: কৃত্তি); ২. কুলের পরিচায়ক পদবি বা উপাধিবিশেষ। [সং. কুমার]।
ক কোঙর কোঙর, কোঙার [ kōṅara, kōṅāra ] বি. (অপ্র.) ১. পুত্র (‘ঐলোক্যবিজয়ী হবে তোমার কোঙর’: কৃত্তি); ২. কুলের পরিচায়ক পদবি বা উপাধিবিশেষ। [সং. কুমার]।
ক কোকিল কোকিল [ kōkila ] বি. কোয়েলজাতীয় সুকণ্ঠ পাখিবিশেষ, পিক। [সং. √ কুক্ (গ্রহণ করা) + ইল]। বি. (স্ত্রী.) কোকিলা। কোকিলকণ্ঠ–বিণ. কোকিলের মতো মধুর কণ্ঠবিশিষ্ট। স্ত্রী. কোকিলকণ্ঠী। কোকিলাসন–বি. তান্ত্রিক যোগাসনবিশেষ। কোকিলেক্ষু–বি. কালো রঙের বা ‘কাজলা’ আখ/ইক্ষু।