কোথাও

কোথাও–ক্রি-বিণ. ১. কোনো স্হানে (কোথাও নেই); ২. কোনো কোনো স্হানে (‘কোথাও বা কাশবন ফুলে ফুলে সাদা’: রবীন্দ্র)।

কোথা

কোথা [ kōthā ] বি. অব্য. কোনো স্হান (কোথা থেকে)। ☐ ক্রি-বিণ. অব্য. কোন স্হানে, কোথায় (কোথা আছে সে?)। [সং. কুত্র]। কোথাও–ক্রি-বিণ. ১. কোনো স্হানে (কোথাও নেই); ২. কোনো কোনো স্হানে (‘কোথাও বা কাশবন ফুলে ফুলে সাদা’: রবীন্দ্র)। কোথাকার–বিণ. ১. কোন স্হানের (কোথাকার জিনিস?); ২. অস্হানের (কোথাকার কে); ৩. (র্ভত্সনায়) অস্হানের কুস্হানের (বদ ছেলে কোথাকার)। কোথায়–অব্য. ক্রি-বিণ. কোন স্হানে।

কোতোয়ালি

কোতোয়ালি–বি. ১. কোতোয়ালের পদ বা কাজ; ২. থানা।

কোতোয়াল

কোতোয়াল [ kōtōẏāla ] বি. নগররক্ষক, কোটাল; থানাদার। [ফা. কোত্ওয়াল্]। কোতোয়ালি–বি. ১. কোতোয়ালের পদ বা কাজ; ২. থানা।

কোণ

কোণ [ kōṇa ] বি. ১. (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); ২. অভ্যন্তর (গৃহকোণ); ৩. প্রান্ত (আঁখিকোণ); ৪. খুঁট (কাপড়ের কোণ); ৫. অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); ৬. বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর (‘বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন’: অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। কোণঘেঁষা–বিণ. ১. এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; ২. লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। কোণঠাসা–বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধকোণ–বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিতকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সমকোণ–বি. (জ্যামি.)...

কোতরা

কোতরা [ kōtarā ] বি. কালো রঙের ঝোলা গুড়, মাতগুড়। [ও. কোতরা]।

কোণঠাসা

কোণঠাসা–বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়।

কোণঘেঁষা

কোণঘেঁষা–বিণ. ১. এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; ২. লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত।

কোটেশন

কোটেশন [ kōṭēśana ] বি. ১. উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধার চিহ্ন, ” “এই চিহ্ন; ২. দর, মূল্য বা পারিশ্রমিক। [ইং. quotation]।

কোঠা

কোঠা [ kōṭhā ] বি. ১. প্রকোষ্ঠ, ঘর; ২. পাকা বাড়ি, অট্টালিকা (দালানকোঠা) ; ৩. শ্রেণি (তাঁকে মধ্যবিত্তের কোঠায় ফেলা যায় না); ৪. স্তর, অবস্হা (জীবনের শেষ কোঠায় এসে)। [সং. কোষ্ঠ]।