কোদাল পাড়া

কোদাল পাড়া, কোদলানো–ক্রি. বি. কোদাল দিয়ে মাটি কোপানো।

কোদলানো

কোদলানো, কোদাল পাড়া–ক্রি. বি. কোদাল দিয়ে মাটি কোপানো।

কোদালিয়া

কোদালিয়া–বি. বিণ. কোদাল দিয়ে মাটি খননকারী। ☐ বিণ. কোদাল দিয়ে খনিত মাটির মতো (কোদালিয়া মেঘ)।

কোদাল

কোদাল, কোদালি [ kōdāla, kōdāli ] বি. মাটি কোপানোর অস্ত্রবিশেষ, spade.  [সং. কুদ্দাল]। কোদলানো, কোদাল পাড়া–ক্রি. বি. কোদাল দিয়ে মাটি কোপানো। কোদালিয়া–বি. বিণ. কোদাল দিয়ে মাটি খননকারী। ☐ বিণ. কোদাল দিয়ে খনিত মাটির মতো (কোদালিয়া মেঘ)।

কোদালি

কোদালি, কোদাল [ kōdāli, kōdāla ] বি. মাটি কোপানোর অস্ত্রবিশেষ, spade.  [সং. কুদ্দাল]।

কোটাল

কোটাল১ [ kōṭāla ] কটাল-এর বিকৃত রূপ। কোটাল২–বি. কোতোয়াল, নগররক্ষী; প্রহরী। [সং. কোষ্ঠপাল]। কোটালি–বি. কোটালের পদ বা কাজ।

কোটনী

কোটনী–বি. (স্ত্রী.) কোটনা২।