কোনোমতে

কোনোমতে, কোনোরকমে, কোনওমতে, কোনওরকমে–ক্রি-বিণ. কোনো উপায়ে (কোনোমতে তাকে রাজি করিয়েছি)।

কোনওরকমে

কোনওরকমে, কোনোমতে, কোনোরকমে, কোনওমতে–ক্রি-বিণ. কোনো উপায়ে (কোনোমতে তাকে রাজি করিয়েছি)।

কোনওমতে

কোনওমতে, কোনওরকমে, কোনোমতে, কোনোরকমে–ক্রি-বিণ. কোনো উপায়ে (কোনোমতে তাকে রাজি করিয়েছি)।

কোনো কোনো

কোনো কোনো, কোনও কোনও–সর্ব. বিণ. ১. অনির্দিষ্ট একাধিক (কোনো কোনো লোক, কোনো কোনোটি বেশ ভালো); ২. মাঝে মাঝে এক-এক (কোনো কোনো দিন বৃষ্টি হয়)।

কোনও কোনও

কোনও কোনও, কোনো কোনো–সর্ব. বিণ. ১. অনির্দিষ্ট একাধিক (কোনো কোনো লোক, কোনো কোনোটি বেশ ভালো); ২. মাঝে মাঝে এক-এক (কোনো কোনো দিন বৃষ্টি হয়)।

কোনো

কোনো, কোনও [ kōnō, kōnō ] সর্ব. বিণ. ১. অনির্দিষ্ট একটি বা একজন (কোনো বিষয়, কোনো লোক); ২. বহুর মধ্যে এক (কোনো বই-ই পড়েনি)। [তু. হি. কৌন < প্রাকৃ. কৌণকি]।

কোনও

কোনও, কোনো [ kōnō, kōnō ] সর্ব. বিণ. ১. অনির্দিষ্ট একটি বা একজন (কোনো বিষয়, কোনো লোক); ২. বহুর মধ্যে এক (কোনো বই-ই পড়েনি)। [তু. হি. কৌন < প্রাকৃ. কৌণকি]। কোনও কোনও, কোনো কোনো–সর্ব. বিণ. ১. অনির্দিষ্ট একাধিক (কোনো কোনো লোক, কোনো কোনোটি বেশ ভালো); ২. মাঝে মাঝে এক-এক (কোনো কোনো দিন বৃষ্টি হয়)। কোনওমতে, কোনওরকমে, কোনোমতে, কোনোরকমে–ক্রি-বিণ. কোনো উপায়ে (কোনোমতে তাকে রাজি করিয়েছি)।

কোন না

কোন না–অব্য. অবশ্যই, নিশ্চয় (গতকাল ভালো খেলেছে, আজও কোন না খেলবে)।

কোন

কোন, কোন্ [ kōna, kōn ] সর্ব. বিণ. ১. (প্রশ্নে) কী, কে, কোনটি (কোন কথা? কোন বই?); ২. অনির্দিষ্ট কোনো (কোন দিন হয়তো শুনব)। ☐ ক্রি-বিণ. ১. কীসে, কী প্রকারে, (তুমিই বা কোন ভালো ছেলে?); ২. কেন (সবাই ওই কথা বলে-আমিই কোন না বলি)। [< প্রাকৃ. কৌণকি-তু. হি. কৌন]। কোন না–অব্য. অবশ্যই, নিশ্চয় (গতকাল ভালো খেলেছে, আজও কোন না খেলবে)।