কোপ
কোপ১ [ kōpa ] বি. ধারালো ভারী অস্ত্রের আঘাত (তলোয়ারের কোপ, দা দিয়ে কোপ, কোদালের কোপ)। তু. ইং. chop [দেশি]। কোপ২ [ kōpa ] বি. ১. ক্রোধ, রাগ, রোষ (কোপানল); ২. অসন্তোষ, বিরাগ (দেবতার কোপে পড়ে সে সবই হারাল)। [সং. √ কুপ্ + অ]। কোপকটাক্ষ–বি. ক্রুদ্ধদৃষ্টি। কোপন–বিণ. ক্রুদ্ধ; ক্রোধপ্রবণ, ক্রোধী (কোপনস্বভাব)। বিণ. স্ত্রী. কোপনা। কোপনপ্রকৃতি, কোপনস্বভাব–বিণ. একটুতেই রেগে যায় এমন স্বভাববিশিষ্ট। কোপানল–বি. ক্রোধরূপ অগ্নি; তীব্র ক্রোধ। কোপাবিষ্ট–বিণ. ক্রোধযুক্ত, ক্রুদ্ধ।