কোমর [ kōmara ] বি. কটি, মাজা (কোমরের ব্যথা)। [ফা. কমর্]। কোমরবন্ধ–বি. কোমরে বাঁধার পটিবিশেষ, পোটি, বেল্ট্, belt. কোমরজল–বি. কোমর অবধি জল, যে জল কোমর পর্যন্ত গভীর। কোমরবাঁধা–ক্রি. বি. ১. দৃঢ় সংকল্প করা; ২. কোনো কার্যসাধনে উঠে-পড়ে লাগা (এবার কোমর বেঁধে কাজে লাগো)।