কোয়ালিশন

কোয়ালিশন [ kōẏāliśana ] বি. বিণ. বিভিন্ন মত বা নীতির দল বা সংঘ বা শক্তির কোনো উদ্দেশ্যে সংঘটিত ঐক্য। [ইং. coalition]। কোয়ালিশন সরকার–বি. যে সরকারে একাধিক রাজনৈতিক দল মিলিত হয়, ফ্রণ্ট।

কোয়াক

কোয়াক [ kōẏāka ] বি. ১. হাতুড়ে ডাক্তার; ২. অশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কারিগর বা মিস্ত্রী। [ইং. quack]।

কোয়া

কোয়া [ kōẏā ] বি. ১. ফলের বীজ; ২. কোষ (কাঁঠালের কোয়া. কমলালেবুর কোয়া)। [সং. কোষ]।

কোয়

কোয় [ kōẏa ] সর্ব. (ব্রজ.) কাউকেই, কাকেও। [হি. কোহু]।

কোম্পানির কাগজ

কোম্পানির কাগজ–বি. (সাধারণের কাছ থেকে) সরকার কর্তৃক গৃহীত ঋণের দলিল বা স্বীকারপত্র।

কোম্পানি

কোম্পানি [ kōmpāni ] বি. ১. বণিক সমিতি; ২. যৌথ ব্যবসায় প্রতিষ্ঠান; ৩. ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্হাপনকারী ইস্ট ইণ্ডিয়া কোম্পানি নামে খ্যাত বাণিজ্য প্রতিষ্ঠান। [ইং. company]। কোম্পানির আমল–বি. ভারতে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির শাসনকাল। কোম্পানির কাগজ–বি. (সাধারণের কাছ থেকে) সরকার কর্তৃক গৃহীত ঋণের দলিল বা স্বীকারপত্র।

কোমল

কোমল [ kōmala ] বিণ. ১. নরম (কোমল স্পর্শ, কোমল শয্যা); ২. মৃদু; ললিত (কোমল কলরব, কোমল কণ্ঠ); ৩. সুকুমার, মধুর (কোমল স্বর, কোমল হৃদয়); ৪. (সংগীতে) শুদ্ধ স্বরের চেয়ে নিচু পরদা (কোমল ধা, কোমল নি)। [সং. √ কম্ + অল]। বি. কোমলতা, কোমলত্ব। বিণ. স্ত্রী. কোমলা। কোমলাঙ্গ–বিণ. কোমল বা নরম দেহবিশিষ্ট। কোমলায়ন–বি. প্রথমে তাপপ্রয়োগের দ্বারা উত্তপ্ত করে পরে ধীরে ধীরে ঠাণ্ডা করে কঠিন বা শক্ত করার প্রণালী annealing (বি.প.)।