কোরা
কোরা১ [ kōrā ] বিণ. ১. সম্পূর্ণ নতুন; আগে ব্যবহৃত হয়নি এমন; ২. (ধুতি, শাড়ি ইত্যাদি সম্পর্কে) আধোয়া; ৩. মাড়যুক্ত। [হি. কোরা]। কোরা কাগজ–বি. সাদা বা অব্যবহৃত কাগজ; যে কাগজে লেখা হয়নি। কোরা মার্কিন–বি. আধোয়া ও মাড়-দেওয়া নতুন মার্কিন কাপড়। কোরা২ [ kārā ] ক্রি. কুরা-র চলিত রূপ। ☐ বি. যা কোরাবার ফলে তৈরি হয়েছে (নারকেল কোরা)।