কট
কট১ [ kaṭa ] অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ। [সং. কট্ট]। কটকট–অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা)। কটকটে–বিণ. ১. কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ); ২. কঠোর, কর্কশ; ৩. মর্মভেদী; ৪. নীরস (কটকটে কথা)। কটমট–অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)। কটমটে–বিণ. নীরস, কঠোর। কট২ [ kaṭa ] বিণ. বন্ধকী, নির্দিষ্ট শর্তযুক্ত (কট-কবালা)। বি. বন্ধকী তমসুক; কট-কবালা। [দেশি]।