কটাক্ষ

কটাক্ষ [ kaṭākṣa ] বি. ১. অপাঙ্গদৃষ্টি অর্থাত্ দেখার সময় চোখের তারা কোণের দিকে চালনা করা; আড়দৃষ্টি, বাঁকা বা চোরা চাহনি; ২. পরোক্ষভাবে বিরুদ্ধ সমালোচনা বা শ্লেষ (কারও প্রতি কটাক্ষ করা)। [সং. কট + অক্ষি সমাসান্ত]। কটাক্ষপাত–বি. বক্রদৃষ্টি; অপাঙ্গদর্শন; শ্লেষ বা বক্রোক্তি; বিন্দুমাত্র নজর। কটাক্ষে–ক্রি-বিণ. নিমেষে, অবিলম্বে।

কটাচোখ

কটাচোখ–বিণ. বিড়ালের মতো পিঙ্গলবর্ণ চোখ।

কটাসে

কটাসে, কটাশে–বিণ. কটাবর্ণ ঘেঁষা; প্রায় কটা; পিঙ্গল আভাযুক্ত; ঈষত্ কটা। [সং. কড়ার > প্রা. কটার]

কটা

কটা১–বি. ১. বর্ণবিশেষের নাম; পিঙ্গল বর্ণ (‘কটাচুল নীল চক্ষু কপিল কপোল’–রবীন্দ্র)। ২. রুক্ষতা। কটাসে, কটাশে–বিণ. কটাবর্ণ ঘেঁষা; প্রায় কটা; পিঙ্গল আভাযুক্ত; ঈষত্ কটা। [সং. কড়ার > প্রা. কটার] কটাচোখ–বিণ. বিড়ালের মতো পিঙ্গলবর্ণ চোখ। কটা২ [ kaṭā ] বি. চাহনি (‘দ্বাদশ রবির বহ্নিজালা ভয়াল তাহার নয়ন কটায়’–কাজি.)। [সং. কটাক্ষ>কটাক্‌খ>কটাহ>কটা] কটা৩–কাঠবিড়াল; বেজি জাতীয় প্রাণী (‘কটার বাসায় ছাও হইয়াছে কুসুম ফুলের খেতে’–জউ.)। [‘কাঠবিড়াল’ শব্দের প্রাদেশিক বা আঞ্চলিক রূপ ‘কটা’; সং. কাষ্ঠ+বিড়াল = সংক্ষেপে কাষ্ঠ>কট্‌ঠ>কাঠ (বর্ণ বিপর্যয়ে)>কঠা>কটা (বিশিষ্টার্থে)]  

কটরা

কটরা [ kaṭarā ] বি. কাঁসার বাটি। [হি. কটোরা]।

কটরমটর

কটরমটর [ kaṭara-maṭara ] অব্য. বি. শুকনো শক্ত জিনিস চিবানোর শব্দ (কটরমটর করে ছোলা খাওয়া)। [ধ্বন্যা.]।

কটমটি

কটমটি–বি. নীরসতা, দুর্বোধ্যতা। [বাং. কট (সং. কঠিন) + মট (অনুকার শব্দ)।

কটমট

কটমট [ kaṭa-maṭa ] বিণ. ১. কঠিন (কটমট করে তাকানো); ২. নীরস; ৩. দুর্বোধ্য। কটমটি–বি. নীরসতা, দুর্বোধ্যতা। [বাং. কট (সং. কঠিন) + মট (অনুকার শব্দ)।