কটি

কটি১, কটা [ kaṭi, kaṭā ] এর আদরার্থক বা সংখ্যার অল্পতাবোধক রূপ। কটি২, কটী [ kaṭi, kaṭī ] বি. কোমর, মাজা; মানবদেহের মধ্যদেশ। [সং. √ কট্ + ই]। কটিতট, কটিদেশ–বি. কোমর। কটিত্র, কটিবন্ধ–বি. কোমরবন্ধ, বেল্ট, ঘুনসি, belt. কটিবসন, কটিবাস–বি. কোমরের কাপড়, পরনের কাপড় (অর্থাত্ শাড়ি ধুতি ইত্যাদি)। কটিবাত, কটিশূল–বি. কোমরের বাত বা বেদনা। কটিভূষণ–বি. চন্দ্রহার, মেখলা। কটিসূত্র–বি. ঘুনসি।

কটাহ

কটাহ [ kaṭāha ] বি. কড়াই; রান্নার পাত্রবিশেষ। [সং. কট + আ + √ হন্ + অ]।

কটাশকটাশ

কটাশকটাশ–অব্য. তীব্র যন্ত্রণার শব্দ; পিঁপড়ের কামড়ের কল্পিত শব্দ।

কটাশ

কটাশ, কটাত্ [ kaṭāśa, kaṭāt ] অব্য. শক্ত জিনিস দাঁত দিয়ে ভেঙে বা কেটে ফেলবার শব্দবিশেষ। [ধ্বন্যা.]। কটাশকটাশ–অব্য. তীব্র যন্ত্রণার শব্দ; পিঁপড়ের কামড়ের কল্পিত শব্দ।

কটাল

কটাল, কোটাল [ kaṭāla, kōṭāla ] বি. অমাবস্যায় ও পূর্ণিমার নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস, জোয়ার (কটালের বান)। ভরা কটাল–বি. অমাবস্যা ও পূর্ণিমায় নদী ও সমুদ্রে পূর্ণ জলোচ্ছ্বাস, পূর্ণ জোয়ার। মরা কটাল–বি. ভাঁটা। [হি. কটাল, তু. তা. কডেল (=সমুদ্র)]।

কটাক্ষে

কটাক্ষে–ক্রি-বিণ. নিমেষে, অবিলম্বে।

কটাক্ষপাত

কটাক্ষপাত–বি. বক্রদৃষ্টি; অপাঙ্গদর্শন; শ্লেষ বা বক্রোক্তি; বিন্দুমাত্র নজর।