কটু

কটু [ kaṭu ] বিণ. ১. তেতো; ২. ঝাল (কটু রস); ৩. উগ্র, কঠোর (কটু বাক্য); ৪. বিস্বাদ (মাখনটা কটু হয়ে গেছে)। [সং. √ কট্ + উ]। কাটব্য–বি. গালমন্দ, কড়া কথা। কটুতা, কটুত্ব–বি. কটু ভাব। কটু তেল–বি. সরষের তেল। কটুক্তি–বি. দুর্বাক্য; গালিগালাজ।

কটী

কটী–কটি২-এর বানানভেদ।

কটিবাত

কটিবাত, কটিশূল–বি. কোমরের বাত বা বেদনা।

কটিবসন

কটিবসন, কটিবাস–বি. কোমরের কাপড়, পরনের কাপড় (অর্থাত্ শাড়ি ধুতি ইত্যাদি)।

কটিত্র

কটিত্র, কটিবন্ধ–বি. কোমরবন্ধ, বেল্ট, ঘুনসি, belt.