কড়মা

কড়মা [ kaḍ়mā ] বি. দইয়ের সঙ্গে ছাতু ময়দা চিঁড়ে প্রভৃতি মিশিয়ে প্রস্তুত খাদ্যবিশেষ। [সং. করম্ভ]।

কড়চা

কড়চা [ kaḍcā ] বি. ১. বৈষ্ণব সাহিত্যে পদ্যে লিখিত ইতিবৃত্ত, জীবনী বা দিনলিপি; ২. রোজনামচা, দিনলিপি; ৩. প্রজার দেয় খাজনায় বিবরণ সংবলিত বই বা নথি। [তু. হি. কড়খা]।

কড়ঙ্গ

কড়ঙ্গ [ kaḍṅga ] বি. ১. নারকেলমালা দিয়ে তৈরি ভিক্ষাপাত্রবিশেষ; ২. জলপাত্রবিশেষ। [সং. করঙ্ক]।

কড়কানো

কড়কানো–বি. ধমকানি, ভর্ত্সনা। ক্রি. কড়কে দেওয়া। [তু. হি. কড়কনা]।

কড়কা

কড়কা [ kaḍkā ] ক্রি. ধমক দেওয়া, ভর্ত্সনা করা (ওকে আচ্ছা করে কড়কে দিয়েছি)। কড়কানো–বি. ধমকানি, ভর্ত্সনা। ক্রি. কড়কে দেওয়া। [তু. হি. কড়কনা]।

কড়মড়

কড়মড়–কড়কড়-এর অনুরূপ।

কড়কড়ানি

কড়কড়ানি, কড়মড়ানি–বি. কড়কড় বা কড়মড় শব্দ।  

কড়কড়ে

কড়কড়ে–বিণ. ১. শুকনো (কড়কড়ে ভাত); ২. ভঙ্গুর; ৩. যা চিবালে কড়কড় করে।