কড়িওয়ালা

কড়িওয়ালা, কড়িআলা, কড়িয়াল১ [  kaḍi-ōẏālā, kaḍi-ālā, kaḍi-ẏāla, ] বিণ. ধনশালী, পয়সাওয়ালা। [বাং. কড়ি + হি. ওয়ালা]।

কড়িআলা

কড়িআলা, কড়িওয়ালা, কড়িয়াল১ [ kaḍi-ẏāla, kaḍi-ōẏālā, kaḍi-ālā ] বিণ. ধনশালী, পয়সাওয়ালা। [বাং. কড়ি + হি. ওয়ালা]।

কড়িয়াল

কড়িয়াল১, কড়িআলা, কড়িওয়ালা [ kaḍi-ẏāla, kaḍi-ālā, kaḍi-ōẏālā ] বিণ. ধনশালী, পয়সাওয়ালা। [বাং. কড়ি + হি. ওয়ালা]। কড়িয়াল২, কড়িয়ালি [ kaḍi-ẏāla, kaḍi-ẏāli ] বি. লাগাম বা বলগার মতো যা ঘোড়ার মুখে লাগানো থাকে। [কড়ি (=কড়া১) + আল]।

কড়িমধ্যম

কড়িমধ্যম–বি. মধ্যম বা ‘মা’ সুরের ঈষত্ চড়া পরদা, মধ্যম ও পঞ্চমের মধ্যবর্তী সুর।

কড়িকপালে

কড়িকপালে–বিণ. যার অর্থভাগ্য ভালো। [প্রাকৃ. কওড়ী; হি. কৌড়ী]।

কড়ি

কড়ি১ [ kaḍi ] বি. ছাদ ধরে রাখার উপযোগী কাঠ বা লোহার আড়কাঠ, আড়া (কড়িবরগা), beam, joist. [বাং. < সং. কাণ্ড; তু. হি. কাঁড়]। কড়ি২ [ kaḍi ] বি. শামুকজাতীয় সামুদ্রিক জীববিশেষের খোল; মুদ্রারূপে ব্যবহৃত ওই দ্রব্য, কপর্দক (বৈদ্যের কড়ি, কানাকড়ি)। কড়িকপালে–বিণ. যার অর্থভাগ্য ভালো। [প্রাকৃ. কওড়ী; হি. কৌড়ী]। কড়ি৩ [ kaḍi ] বি. (সংগীতে) কোনো সুরের অপেক্ষাকৃত চড়া বা বিবৃত পরদা (কড়ি ও কোমল)। [দেশি]। কড়িমধ্যম–বি. মধ্যম বা ‘মা’ সুরের ঈষত্ চড়া পরদা, মধ্যম ও পঞ্চমের মধ্যবর্তী সুর।

কড়ারী

কড়ারী (বর্জি.), কড়ারি–বিণ. অঙ্গীকারনির্দিষ্ট, শর্তানুযায়ী।

কড়ারি

কড়ারি, (বর্জি.) কড়ারী–বিণ. অঙ্গীকারনির্দিষ্ট, শর্তানুযায়ী।

কড়ার

কড়ার১ [ kaḍāra ] বিণ. পিঙ্গল বা কপিশ, পিঙ্গল বর্ণের। [সং. √ কড়ার্ + অচ্ (অ) অস্ত্যর্থে]। কড়ার২ [ kaḍ়āra ] বি. অঙ্গীকার, শপথ; শর্ত (কড়ার করা, কড়ার করিয়ে নেওয়া, কড়ারে আবদ্ধ)। [আ. করার্]। কড়ারি, (বর্জি.) কড়ারী–বিণ. অঙ্গীকারনির্দিষ্ট, শর্তানুযায়ী।

কড়াত্

কড়াত্ [ kaḍāt ] বি. অব্য. বজ্রপাত বা কোনো শক্ত জিনিস ভাঙার শব্দবিশেষ। [ধ্বন্যা.]।