কোর্ফা [ kōrphā ] বি. ১. জমির নিম্নতম স্বত্ব বা অধিকার; ২. যে প্রজা তার ঊর্ধ্বতন প্রজার কাছ থেকে জমি নিয়ে চাষ করে। [ফা. কোর্ফা]। কোর্ফা প্রজা–বি. এক প্রজার অধীন অন্য প্রজা।
কোর্টমার্শাল [ kōrṭa-mārśāla ] বি. সামরিক আইন অনুযায়ী বিচারের ব্যবস্হা বা সেই বিচারের জন্য স্হাপিত আদালত। কোর্টমার্শাল করা–ক্রি. বি. সামরিক আইন অনুসারে বিচার করা। [ইং. court martial]।
কোর্টশিপ [ kōrṭa-śipa ] বি. (ইয়োরোপীয় প্রথায়) বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর মধ্যে হৃদয়ের আদান-প্রদান বা মন দেওয়া-নেওয়া (ওদের বিয়ের দেরি আছে, এখনও কোর্টশিপ চলছে)। [ইং. courtship]।