ক কণা কণা, কণ, কণিকা [ kaṇā, kaṇa, kaṇikā ] বি. ১. অতিক্ষুদ্র বা সূক্ষ্ম অংশ (কণামাত্র, এক কণাও নয়); ২. রেণু, গুঁড়ো (ধূলিকণা); ৩. শস্যের ক্ষুদ্র অংশ; চালের খুদ। [সং. √ কণ্ + অ + আ, ক + আ (স্ত্রী)।
ক কড়ে কড়ে [ kaḍē ] বিণ. কনিষ্ঠ; ছোট, ক্ষুদ্র (কড়ে আঙুল)। [সং. কনীয়স্-কনিষ্ঠ; হি. কনেঠ]। কড়ে আঙুল–মানুষের হাতের বা পায়ের সবচেয়ে ছোট আঙুল। কড়ে রাঁড়ি–অল্পবয়স্কা বিধবা।
ক কড়ুয়া কড়ুয়া১ [ kaḍuẏā ] বিণ. ১. কটু, তীব্র (কড়ুয়া গন্ধ); ২. কড়া (কড়ুয়া তেল)। [সং. কটুক; প্রাকৃ. কড়ুঅ; বাং. কড়ুয়া]। কড়ুয়া২ [ kaḍuẏā ] বি. ১. অঙ্কুর; ২. আঁকশি। [দেশি]।
ক কড়ুই কড়ুই১ [ kaḍui ] বি. ধানের গোলা। [বাং. কুঁড়া + ই]। কড়ুই২ [ kaḍui ] বি. পটোল ঝিঙে থোড় ইত্যাদির ব্যঞ্জনবিশেষ। [দেশি]।
ক কড়িয়ালি কড়িয়ালি, কড়িয়াল২ [ kaḍi-ẏāli, kaḍi-ẏāla ] বি. লাগাম বা বলগার মতো যা ঘোড়ার মুখে লাগানো থাকে। [কড়ি (=কড়া১) + আল]।