কণ্টিকারি

কণ্টিকারি [ kaṇṭi-kāri ] বি. কাঁটাওয়ালা ভেষজ গাছবিশেষ। [সং. কণ্টকারী]।

কণ্টকে কণ্টকোদ্ধার

কণ্টকে কণ্টকোদ্ধার–শত্রুকে দিয়ে শত্রু দমন করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা; এক শত্রুর বিরুদ্ধে অন্য শত্রুকে লেলিয়ে দেওয়া।

কণ্টকী

কণ্টকী (-কিন্)–বিণ. যাতে কাঁটা আছে এমন। বি. ১. খেজুর বা ওইজাতীয় কাঁটাযুক্ত গাছ; ২. বেউড় বাঁশ; ৩. কাঁটাওয়ালা মাছবিশেষ।

কণ্টকিত

কণ্টকিত–বিণ. ১. রোমাঞ্চিত (শরীর কণ্টকিত হল); ২. বাধাজনক; জটিলতাপূর্ণ (সমস্যাকণ্টকিত পথ)।

কণ্টকশষ্যা

কণ্টকশষ্যা–বি. অস্বস্তি; অত্যন্ত অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক অবস্হা।

কণ্টকফল

কণ্টকফল, কণ্টকিফল, কণ্টকীফল–বি. কাঁঠাল; কাঠালগাছ।

কণ্টক

কণ্টক [ kaṇṭaka ] বি. ১. গাছের বা মাছের কাঁটা (কণ্টকাকীর্ণ পথ); ২. অন্তরায়, বাধা, বিঘ্ন (সুখের কণ্টক); ৩. লজ্জা বা কষ্টের কারণ; ৪. শত্রু; ৫. রোমাঞ্চ। [সং. √ কণ্ট্ + অক]। কণ্টকফল, কণ্টকিফল, কণ্টকীফল–বি. কাঁঠাল; কাঠালগাছ। কণ্টকশষ্যা–বি. অস্বস্তি; অত্যন্ত অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক অবস্হা। কণ্টকিত–বিণ. ১. রোমাঞ্চিত (শরীর কণ্টকিত হল); ২. বাধাজনক; জটিলতাপূর্ণ (সমস্যাকণ্টকিত পথ)। কণ্টকী (-কিন্)–বিণ. যাতে কাঁটা আছে এমন। বি. ১. খেজুর বা ওইজাতীয় কাঁটাযুক্ত গাছ; ২. বেউড় বাঁশ; ৩. কাঁটাওয়ালা মাছবিশেষ। কণ্টকোদ্ধার–বি. কাঁটা দূরীকরণ, বিঘ্ননাশ; শত্রুদমন। কণ্টকে কণ্টকোদ্ধার–শত্রুকে দিয়ে শত্রু দমন করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা; এক শত্রুর বিরুদ্ধে অন্য শত্রুকে লেলিয়ে দেওয়া।