ক কণ্ঠাগতপ্রাণ কণ্ঠাগতপ্রাণ–বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মুমূর্ষু প্রাণ।
ক কণ্ঠলগ্ন কণ্ঠলগ্ন, কণ্ঠলীন, কণ্ঠবদ্ধ–বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে)।