কতি

কতি [ kati ] বিণ. (প্রা. বাং.) ১. কত, কতপরিমাণ; ২. কিছু, কতিপয়। সর্ব. কোথায়। [সং. কিম্ + অতি, হি. কতী]।

কোতল

কোতল, কতল [ kōtala, katala ] বি. ১. মুণ্ডচ্ছেদ, শিরচ্ছেদ; ২. হত্যা, খুন; ৩. প্রাণদণ্ড (রাজার আদেশে তাকে কতল করা হবে)। [আ. কত্ল্]।

কতল

কতল, কোতল [ katala, kōtala ] বি. ১. মুণ্ডচ্ছেদ, শিরচ্ছেদ; ২. হত্যা, খুন; ৩. প্রাণদণ্ড (রাজার আদেশে তাকে কতল করা হবে)। [আ. কত্ল্]।

কতহুঁ

কতহুঁ (ব্রজ.)–বিণ. কতই, বিবিধ; বহু (‘চুম্বন করল কতহুঁ ছন্দ’: বিদ্যা)।

কতশত

কতশত–বিণ. অসংখ্য (কতশত লোক)।

কতমতো

কতমতো–বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)।

কতবার

কতবার–ক্রি-বিণ. ১. কয়বার (কতবার ওখানে গেছে?); ২. বহুবার (‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’: রবীন্দ্র)।

কতনা

কতনা–বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)।

কতদূর

কতদূর–বি. কিছু দূর; অনেক দূর। ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)।

কতটা

কতটা–বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)।