কথন

কথন [ kathana ] বি. কথা, উক্তি, বলা; বিবৃতি, ভাষণ। [সং. √ কথ্ + অন]। কথনীয়–বিণ. কথ্য, বলার যোগ্য; বলা উচিত এমন; বক্তব্য।

কথঞ্চন

কথঞ্চন, কথঞ্চিত্ [ kathañcana, kathañcit ] ক্রি-বিণ. কোনোরকমে। বিণ. কিঞ্চিত্, কিছুটা (রোগী এখন কথঞ্চিত্ সুস্হ)। [সং. কথম্ + চিত্, চন]।

কথঞ্চিত্

কথঞ্চিত্, কথঞ্চন [ kathañcit, kathañcana ] ক্রি-বিণ. কোনোরকমে। বিণ. কিঞ্চিত্, কিছুটা (রোগী এখন কথঞ্চিত্ সুস্হ)। [সং. কথম্ + চিত্, চন]।

কথকতা

কথকতা–বি. কথকের বৃত্তি; পুরাণাদি পাঠ ও ব্যাখ্যা।

কথকঠাকুর

কথকঠাকুর–বি. যে ব্রাহ্মণ পুরাণাদি গ্রন্হ পাঠ এবং ব্যাখ্যা করেন।

কথক

কথক [ kathaka ] বি. ১. পুরাণাদি গ্রন্হের ব্যাখ্যাকারক বা পাঠক; ২. বক্তা। [সং. √ কথ্ + অক]। কথকঠাকুর–বি. যে ব্রাহ্মণ পুরাণাদি গ্রন্হ পাঠ এবং ব্যাখ্যা করেন। কথকতা–বি. কথকের বৃত্তি; পুরাণাদি পাঠ ও ব্যাখ্যা।

কত্থক

কত্থক [ katthaka ] বি. ভারতীয় উচ্চাঙ্গ নৃত্যপদ্ধতিবিশেষ। [হিং. কত্থক]।

কত্তা

কত্তা [ kattā ] বি. কর্তা-র কথ্য রূপবিশেষ।

কতেক

কতেক [ katēka ] বিণ. কত (‘কতেক মধু শ্যাম নামে আছে গো’ চণ্ডী)। তু. যতেক। [বাং. কত + এক]।

কতিপয়

কতিপয় [ kati-paẏa ] বিণ. কয়েকটি, কতকগুলি, কিছুসংখ্যক (কতিপয় দিবস, কতিপয় বালক)। [সং. কতি + অয় প আগম]।