কথা
কথা [ kathā ] বি. ১. উক্তি, বচন (আস্তে কথা বলে); ২. কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); ৩. মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); ৪. প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); ৫. প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); ৬. কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); ৭. আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); ৮. পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); ৯. তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); ১০. তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); ১১. ব্যাপার (যে-সে কথা নয়); ১২. প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); ১৩. ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না);...