ক কদম কদম১ [ kadama ] বি. ১. পা, চরণ; ২. পদক্ষেপ; ৩. ঘোড়ার গতিভঙ্গি। [আ. কদ্ম্]। কদম২ [ kadama ] বি. কদম্ব, হলুদ রঙের সুগন্ধ ফুল বা তার গাছ। [সং. কদম্ব]। কদমা–বি. (কদম ফুলের মতো আকারবিশিষ্ট) চিনির তৈরি সাদা মিঠাইবিশেষ। জোর কদম–বি. দ্রুত পায়ে চলা; দ্রুত গতি।
ক কদন্ন কদন্ন [ kadanna ] বি. ১. কুখাদ্য; খাওয়া যায় না এমন খাবার; ২. বাসি খাবার বা ভাত। [সং. কু (মন্দ) + অন্ন]।
ক কদগ্নি কদগ্নি [ kadagni ] বি. ১. যে আগুন প্রায় নিভে যাচ্ছে, নিবুনিবু আগুন; ২. অগ্নিমান্দ্য; অজীর্ণ রোগ। [সং. কু (মন্দ) + অগ্নি]।
ক কদক্ষর কদক্ষর [ kadakṣara ] বি. ১. কুত্সিত অক্ষর; ২. বিশ্রী হাতের লেখা। বিণ. অক্ষর বা হাতের লেখা কুত্সিত এমন। [সং. কু (কুত্সিত) + অক্ষর]।
ক কথ্য কথ্য [ kathya ] বিণ. ১. বলার যোগ্য বা বলা উচিত এমন; কথনীয়, বক্তব্য; ২. কথাবার্তায় ব্যবহৃত (কথ্যভাষা)। [সং. √ কথ্ + য]।
ক কথাসরিত্সাগর কথাসরিত্সাগর [ kathā-sarit-sāgara ] বি. সোমদেব ভট্ট রচিত বিখ্যাত সংস্কৃত কাহিনিগ্রন্হবিশেষ। [সং. কথা (গল্প) + সরিত্ + সাগর]।