ক কদলী কদলী, কদল [ kadalī, kadala ] বি. কলা; কলাগাছ। [সং. ক + √ দল্ + অ + ঈ]। কদলীকুসুম, কদলীপুষ্প–বি. কলার ফুল, মোচা।
ক কদর্যতা কদর্যতা–বি. কদর্য [ kadarya ] বিণ. ১. অত্যন্ত কুত্সিত, জঘন্য, হীন, নীচ; ২. (মূল অর্থ কিন্তু বর্ত. বিরল) কৃপণ। [সং. কু + অর্য]।
ক কদর্য কদর্য [ kadarya ] বিণ. ১. অত্যন্ত কুত্সিত, জঘন্য, হীন, নীচ; ২. (মূল অর্থ কিন্তু বর্ত. বিরল) কৃপণ। [সং. কু + অর্য]। বি. কদর্যতা।
ক কদর্থ কদর্থ [ kadartha ] বি. বিকৃত, অসংগত বা ভুল মানে; কুত্সিত অর্থ। [সং. কু + অর্থ]। কদর্থন, কদর্থনা–বি. ১. নিন্দা; ২. কদর্থ করা (আমার বক্তব্যর এই কদর্থন আমাকে খুবই পীড়া দেয়)। কদর্থিত, কদর্থীকৃত–বিণ. ভুল অসংগত বা বিকৃত অর্থ করা হয়েছে এমন।