ক কদাচরণ কদাচরণ, কদাচার [ kadācaraṇa, kadācāra ] বি. জঘন্য বা বিশ্রী আচরণ, খুব খারাপ কাজকর্ম। বিণ. কুত্সিত আচারবিশিষ্ট। [সং. কু + আচার, আচরণ]।
ক কদাচার কদাচার, কদাচরণ [ kadācāra, kadācaraṇa ] বি. জঘন্য বা বিশ্রী আচরণ, খুব খারাপ কাজকর্ম। বিণ. কুত্সিত আচারবিশিষ্ট। [সং. কু + আচার, আচরণ]। কদাচারী (-রিন্)–বিণ. জঘন্য আচরণকারী, দুর্বৃত্ত।
ক কদাচিত্ কদাচিত্, কদাচন [ kadācit, kadācana ] অব্য. ক্রি-বিণ. কোনো সময়ে; দৈবাত্ কখনো; খুব একটা নয় (আমি কদাচিত্ সেখানে যাই)। [সং. কদা + চন, চিত্]।
ক কদাচন কদাচন, কদাচিত্ [ kadācana, kadācit ] অব্য. ক্রি-বিণ. কোনো সময়ে; দৈবাত্ কখনো; খুব একটা নয় (আমি কদাচিত্ সেখানে যাই)। [সং. কদা + চন, চিত্]।
ক কদাচ কদাচ [ kadāca ] অব্য. ক্রি-বিণ. কখনো, কখনোই (এ কাজ আমার দ্বারা কদাচ হবে না); দৈবাত্ কখনো। [সং. কদাচন]।