ক কোষ্ণ কোষ্ণ, কদুষ্ণ, কবোষ্ণ [ kōṣṇa, kaduṣṇa, kabōṣṇa ] বিণ. ঈষদুষ্ণ, অল্প গরম। [সং. কত্, কব, ক + উষ্ণ]।
ক কবোষ্ণ কবোষ্ণ, কোষ্ণ, কদুষ্ণ [ kabōṣṇa, kōṣṇa, kaduṣṇa ] বিণ. ঈষদুষ্ণ (ঈষত্ উষ্ণ), অল্প গরম, কুসুম কুসুম গরম। [সং. কত্, কব, ক + উষ্ণ]।
ক কদুষ্ণ কদুষ্ণ, কবোষ্ণ, কোষ্ণ [ kaduṣṇa, kabōṣṇa, kōṣṇa ] বিণ. ঈষদুষ্ণ, অল্প গরম। [সং. কত্, কব, ক + উষ্ণ]।
ক কদ্দিন কদ্দিন (কথ্য), কদিন [ kaddina, kadina ] ক্রি-বিণ. কয়দিন, কতদিন (আর কদিন অপেক্ষা করব?); অল্প কিছু দিন (কদিনের মধ্যেই সে সেরে উঠবে)। [বাং. কয় + দিন]।
ক কদিন কদিন, (কথ্য) কদ্দিন [ kadina, kaddina ] ক্রি-বিণ. কয়দিন, কতদিন (আর কদিন অপেক্ষা করব?); অল্প কিছু দিন (কদিনের মধ্যেই সে সেরে উঠবে)। [বাং. কয় + দিন]।
ক কদাপি কদাপি [ kadāpi ] অব্য. ১. কখনো (একথা কদাপি ঠিক নয়; কদাপি এ কাজ কোরো না); ২. কোনো-এক সময়ে (যদি কদাপি সে একথা বলেও থাকে)। [সং. কদা + অপি]।