কনক
কনক [ kanaka ] বি. স্বর্ণ, সোনা। [সং. √ কন্ + অক]। কনকচাঁপা–বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল। কনকচূড়–বি. ধানবিশেষ। বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া (‘কনকচূড় মুকুটখানি’: রবীন্দ্র)। কনকচূর–বি. ধানবিশেষ, কনকচূড় ধান। কনকপত্র–বি. পাতার মতো দেখতে এমন কর্ণভূষণ। কনকপ্রভা–বি.সোনার দ্যুতি, সোনার উজ্জ্বলতা। কনকময়–বিণ, সোনার তৈরি; যাতে সোনা রয়েছে এমন। কনকমুকুট–বি. সোনার মুকুট। কনকরঞ্জিত–বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন। কনকরস–বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল। কনকসূত্র–বি. সোনার তার, সোনার ডোর। কনকাচল–বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত। কনকাঞ্জলি–বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান।