ক কনট্রাকটার কনট্রাকটার, কনট্রাকটর [ kana-ṭrākaṭāra, kana-ṭrākaṭara ] বি. যে ঠিকায় বা নির্ধারিত শর্তে কাজ করে; ঠিকাদার। [ইং. contractor]।
ক কনট্রাকটর কনট্রাকটর, কনট্রাকটার [ kana-ṭrākaṭara, kana-ṭrākaṭāra ] বি. যে ঠিকায় বা নির্ধারিত শর্তে কাজ করে; ঠিকাদার। [ইং. contractor]। কনট্রাকটরি, কনট্রাকটারি–বি. ঠিকা নিয়ে কাজ, ঠিকাদারি।
ক কনকন কনকন [ kana-kana ] বি. ১. তীব্র যন্ত্রণা (দাঁত কনকন করছে); ২. তীব্র ঠাণ্ডা বা শীত। কনকনানি–বি. কনকন করার অনুভূতি। কনকনানো–ক্রি. বি. কনকন করা (দাঁত কনকনাচ্ছে)। কনকনে–বিণ. অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণা বা অস্বস্তি জন্মায় এমন (কনকনে শীত, কনকনে হাওয়া)।