কনিষ্ঠা

কনিষ্ঠা–বিণ. (স্ত্রী) সবচেয়ে ছোট বা অল্পবয়স্কা, অনুজা। বি. কড়ে আঙুল (খেলতে গিয়ে কনিষ্ঠায় আঘাত লেগেছে)।

কনিষ্ঠ

কনিষ্ঠ [ kaniṣṭha ] বিণ. ক্ষুদ্রতম; সবচেয়ে ছোট (কনিষ্ঠ অঙ্গুলি); বয়সে সবচেয়ে ছোট (কনিষ্ঠ পুত্র); অনুজ, পরে জন্মেছে এমন (কনিষ্ঠ সহোদর)। [সং. যুবন্ + ইষ্ঠ]। কনিষ্ঠা–বিণ. (স্ত্রী) সবচেয়ে ছোট বা অল্পবয়স্কা, অনুজা। বি. কড়ে আঙুল (খেলতে গিয়ে কনিষ্ঠায় আঘাত লেগেছে)।

কনস্টেবল

কনস্টেবল [ kana-sṭēbala ] বি. পুলিশ প্রহরী; সান্ত্রি; পাহারাওয়ালা। [ইং constable]।

কনসার্ট

কনসার্ট [ kana-sārṭa ] বি. (বিবিধ বাদ্যযন্ত্রের) ঐকতান; বাদ্যবৃন্দ, সমবেত যন্ত্রসংগীত। [ইং. concert]। কনসার্ট পার্টি–ঐকতানবাদকের দল।

কনভোকেশন

কনভোকেশন [ kana-bhōkēśana ] বি. বিশ্ববিদ্যালয়ের বার্ষিক উপাধি বিতরণ সভা, সমাবর্তন উত্সব। [ই. convocation]।

কনডাকটর

কনডাকটর [ kana-ḍākaṭara ] বি. ১. পরিচালক; ২. বাস ট্রাম প্রভৃতিতে ভাড়া আদায়কারী কর্মচারী। [ইং. conductor]।

কনট্রোল

কনট্রোল [ kana-ṭrōla ] বি. অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নির্দিষ্ট মূল্যে সরবরাহের জন্য সরকারি ব্যবস্হা (কনট্রোলের চাল, কনট্রোলের দোকান)। [ইং. control]।

কনট্রাকটারি

কনট্রাকটারি, কনট্রাকটরি–বি. ঠিকা নিয়ে কাজ, ঠিকাদারি।

কনট্রাকটরি

কনট্রাকটরি, কনট্রাকটারি–বি. ঠিকা নিয়ে কাজ, ঠিকাদারি।