কনৌজিয়া

কনৌজিয়া–বিণ. কনৌজদেশীয়। বি. কনৌজদেশীয় ব্রাহ্মণ।

কনৌজ

কনৌজ [ kanauja ] বি. প্রাচীন কান্যকুব্জ। [সং. কান্যকুব্জ]। কনৌজিয়া–বিণ. কনৌজদেশীয়। বি. কনৌজদেশীয় ব্রাহ্মণ।

কনেযাত্রী

কনেযাত্রী–বি. বিবাহে কন্যাপক্ষের লোকজন, কন্যার সঙ্গে বিবাহ উত্সবে আগত লোকজন।

কনেবউ

কনেবউ–বি. নববধূ; বালিকাবধূ।

কনেচন্দন

কনেচন্দন–বি. বিবাহের সময় কন্যার মুখমণ্ডল চন্দন দিয়ে চিত্রিত করা।

কনে

কনে [ kanē ] বি. ১. বিবাহের পাত্রী; বিবাহযোগ্যা কন্যা (কনে দেখা); ২. নববধূ (বরকনেকে নিয়ে সকলেই তখন মশগুল)। [সং. কন্যা]। কনেচন্দন–বি. বিবাহের সময় কন্যার মুখমণ্ডল চন্দন দিয়ে চিত্রিত করা। কনেবউ–বি. নববধূ; বালিকাবধূ। কনেযাত্রী–বি. বিবাহে কন্যাপক্ষের লোকজন, কন্যার সঙ্গে বিবাহ উত্সবে আগত লোকজন।

কণুই

কণুই (বিরল), কনুই [ kaṇui, kanui ] বি. বাহু বা হাতের সন্ধিস্হলের বাইরের দিক, elbow. [সং. কফোণি]।

কনুই

কনুই, (বিরল) কণুই [ kanui, (birala) kaṇui ] বি. বাহু বা হাতের সন্ধিস্হলের বাইরের দিক, elbow. [সং. কফোণি]।

কনীয়ান্

কনীয়ান্ [ kanīẏān ] (-য়স্) আধুনিক বাংলায় বিরল) দুইয়ের মধ্যে ছোট বা অল্পবয়স্ক; ক্ষুদ্রতর; কনিষ্ঠ; অতি ক্ষুদ্র। [সং. যুবন্ + ঈয়স্]। বিণ. (স্ত্রী.) কনীয়সী।

কনীনিকা

কনীনিকা [ kanīnikā ] বি. ১. চোখের মণি বা তারা; ২. কড়ে আঙুল; ৩. কনিষ্ঠা ভগিনী। [সং. √ কন্ + ঈন + ক (স্বার্থে) ই আগম + আ (স্ত্রী.)]।