কন্দর্পমথন

কন্দর্পমথন–বি. কন্দর্পকে যিনি মথন বা নাশ করেছেন, মহাদেব।

কন্দল

কন্দল [ kandala ] বি. ১. কলহ, বিবাদ; ২. যুদ্ধ; ৩. কলাগাছ; ৪. অঙ্কুর। [সং. √ কন্দি + অল; কং + √ দল্ + অ]। কন্দলিত–বিণ. বিকশিত; অঙ্কুরিত। কন্দলিয়া–বিণ. কুঁদুলে, ঝগড়াটে।

কন্দর্প

কন্দর্প [ kandarpa ] বি. ১. মদন, কামদেব; ২. কন্দর্পের মতো সুপুরুষ (কন্দর্পকান্তি)। [সং. কম্ + √ দৃপ্ + ণিচ্ + অ]। কন্দর্পকান্তি–বিণ. কন্দর্পের মতো সৌন্দর্যবিশিষ্ট। কন্দর্পকেলি–বি. কামক্রীড়া। কন্দর্পমথন–বি. কন্দর্পকে যিনি মথন বা নাশ করেছেন, মহাদেব।

কন্দর

কন্দর [ kandara ] বি. ১. পর্বতের গুহা; ২. আদা, আর্দ্রক; ৩. ওল; ৪. কাঁধ, স্কন্ধ। [সং. কম্ + √ দৃ + অ]।

কন্দ

কন্দ [ kanda ] বি. যে উদ্ভিদের প্রধান অংশ মাটির নীচে থাকে (যেমন কচু, আলু)। [সং. √ কন্দ্ + অ]।

কন্হা

কন্হা [ kanhā ] বি. কাঁথা (জীর্ণ কন্হা)। [সং. √ কম্ + থন্ + আ (স্ত্রী.)]।