ক কর্না কর্না, করনা, কন্না [ karnā, karanā, kannā ] বি. কর্তব্য কাজ, করণীয় কাজকর্ম (ঘরকন্না)। [সং. করণীয়। তু. হি. কর্না]।
ক কন্না কন্না, কর্না, করনা [ kannā, karnā, karanā ] বি. কর্তব্য কাজ, করণীয় কাজকর্ম (ঘরকন্না)। [সং. করণীয়। তু. হি. কর্না]।
ক কন্ধ কন্ধ [ kandha ] বি. ১. কাঁধ; ২. মাথা; ৩. মুণ্ডহীন দেহ, ধড়। [সং. স্কন্ধ]। কন্ধকাটা–বিণ. মস্তকহীন। বি. কবন্ধ, মস্তকহীন ভূত।
ক কন্দুক কন্দুক, কন্দূক [ kanduka, kandūka ] বি. খেলার বল, ভাঁটা, গেণ্ডুক। [সং. কম্ + √ দা + উ + ক]। কন্দুকক্রীড়া, কন্দূকক্রীড়া–বি. গোলা বা বল নিয়ে খেলা।