কপট

কপট [ kapaṭa ] বিণ. ১. কৃত্রিম (কপট স্নেহ); ২. ছদ্ম (কপট বেশ); ৩. শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)। (প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী (‘কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস’: ক. ক.)। [সং. √ কপ্ + অট]। কপটতা, কপট্য–বি. শঠতা, প্রতারণা, চাতুরী। কপটচারী (-রিন্)–বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক। কপটপটু–বিণ. কপট আচরণে দক্ষ। কপটপ্রবন্ধ–বি. ছলনা, প্রবঞ্চনা। কপটাচার, কপটাচরণ–বি. ছলনা। কপটাচারী (-রিন্)–বিণ. কপটাচার করে এমন। বিণ. স্ত্রী. কপটাচারিণী। কপটী (-টিন্)–বিণ. প্রবঞ্চক, ঠক। বিণ. (স্ত্রী.) কপটিনী।

কপচানো

কপচানো [ kapacānō ] ক্রি. বি. ১. পাখির বুলি আওড়ানো; ২. পাণ্ডিত্য জাহির করার জন্য মামুলি বা শেখা কথা বলা (বুলি কপচানো); ৩. বকবক করা; ৪. ছাঁটা (চুল কপচানো)। [বাং. √ কপ্চা]।

কপাকপ

কপাকপ–ক্রি-বিণ. কপ কপ ক’রে (কপাকপ খেয়ে ফেলল)।

কপ কপ

কপ কপ–অব্য. বারবার ওইরকম করার শব্দ (কপ কপ করে খাওয়া)।

কপ

কপ [ kapa ] অব্য. তাড়াতাড়ি মুখে পোরার বা গেলার ধ্বন্যাত্মক শব্দবিশেষ (কপ করে পোকাটা গিলে ফেলল)। [ধ্বন্যা.]। কপ কপ–অব্য. বারবার ওইরকম করার শব্দ (কপ কপ করে খাওয়া)। কপাকপ–ক্রি-বিণ. কপ কপ ক’রে (কপাকপ খেয়ে ফেলল)।

কন্যাকুমারিকা

কন্যাকুমারিকা, কন্যাকুমারী [ kanyā-kumārikā, kanyā-kumārī ] বি. ভারতের দক্ষিণে কুমারিকা অন্তরীপ।

কন্যাকুমারী

কন্যাকুমারী, কন্যাকুমারিকা [ kanyā-kumārī, kanyā-kumārikā ] বি. ভারতের দক্ষিণে কুমারিকা অন্তরীপ।

কন্যারত্ন

কন্যারত্ন–বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)।

কন্যাযাত্রী

কন্যাযাত্রী (ত্রিন্), কন্যাযাত্র–বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি।

কন্যাযাত্র

কন্যাযাত্র, কন্যাযাত্রী (ত্রিন্)–বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি।