কপাটক

কপাটক–বি. হৃত্পিণ্ডের কোটর দুটির মধ্যস্হ দরজার মতো রক্তনিয়ামক আবরণ, valve (বি. প.)।

কপাট

কপাট [ kapāṭa ] বি. দরজার পাল্লা, কবাট; আবরণ (মনের কপাট খুলে দিয়েছি)। [সং. + ক √ পাটি = √ পট্ + ণিচ্ + অ]। কপাটক–বি. হৃত্পিণ্ডের কোটর দুটির মধ্যস্হ দরজার মতো রক্তনিয়ামক আবরণ, valve (বি. প.)। কপাটসন্ধি–বি. দরজা ও চৌকাঠের সংযোগস্হান।

কপর্দী

কপর্দী [ kapardī ] (-র্দিন্) বি. শিব। [সং. কর্পদ + ইন্]। কপর্দিনী–বি. (স্ত্রী.) পার্বতী।

কর্পদক

কর্পদক [ karpadaka ] বি. ১. শিবের জটা; ২. কড়ি। [সং. কর্পদ + ক (স্বার্থে)]। কর্পদকহীন–বিণ. নিঃস্ব। কর্পদকহীনতা–বি. নিঃস্বতা; দারিদ্র।

কর্পদ

কর্পদ [ karpada ] বি. ১. শিবের জটা; ২. কড়ি। [সং. ক +√ পৃ + দ]।

কপনি

কপনি [ kapani ] বি. কৌপীন, ল্যাঙট। [সং. কৌপীন]।