ক কপালিয়া কপালিয়া, কপালে [ kapāliẏā, kapālē ] বিণ. ১. ভাগ্যবান; ২. কপালযুক্ত (আটকপালিয়া, উঁচকপালে)। [সং. কপাল + বাং. ইয়া > এ]।
ক কপালিনী কপালিনী [ kapālinī ] কপালি২-এর স্ত্রীলিঙ্গ। বিণ. (স্ত্রী.) কপালধারিণী, কপালযুক্ত। বি. কালিকাদেবী।
ক কপালি কপালি [ kapāli ] বি. ১. চৌকাঠের মাথা বা মাথার কাঠ, ঝনকাঠ; ২. (আঞ্চ.) খেজুর গাছের মাথার দিকের অংশ যেখান থেকে রস নির্গত হয়। [দেশি]।