কপি
কপি১ [ kapi ] বি. বানর, বাঁদর। [সং. √ কপ্ + ই]। কপিকেতন, কপিধ্বজ–বি. ১. অর্জুন (কপি বা হনুমান কেতন বা ধ্বজা অর্থাত্ পতাকা যাঁর); ২. অর্জুনের রথ। কপি২ [ kapi ] বি. ১. রচনাদির নকল বা প্রতিলিপি (এত বড় একটা উপন্যাস কপি করা কি সহজ কাজ?); ২. ছাপাখানায় যে পাণ্ডুলিপি দেখে মুদ্রণ করা হয় (প্রেসের লোকেরা কপি হারিয়ে ফেলেছে)। [ইং. copy]। কপি করা–ক্রি. বি. ১. নকল করা, প্রতিলিপি প্রস্তুত করা; ২. পরীক্ষার সময় অসদুপায়ে অন্যের খাতা বা কাগজ দেখে লেখা; টুকলি করা (ও তো কপি করে পরীক্ষায় পাশ করেছে)। কপিরাইট–বি. বই বা কোনো মুদ্রিত রচনার স্বত্ব, গ্রন্হস্বত্ব। [ইং. copyright]।...
কপালী
কপালী১ [ kapālī ] (-লিন্) বি. মহাদেব। বিণ. ১. কপালধারী, কপালযুক্ত; ২. ভাগ্যবান। [সং. কপাল + ইন্]। কপালিনী–বিণ. (স্ত্রী.) কপালধারিণী, কপালযুক্ত। বি. কালিকাদেবী। কপালী২ [ kapāli ] বি. ১. (ধীরবের ঔরসে এবং ব্রাহ্মণকন্যার গর্ভজাত) বাঙালি জাতিবিশেষ; ২. শণ-দড়ি প্রস্তুতকারক ও বিক্রয়কারী জাতি। [দেশি]।