কপোতবৃত্তি
কপোতবৃত্তি–বি. কপোতের আচরণ; কপোতের মতো সঞ্চয়হীন জীবিকা। বিণ. কপোতের মতো সদ্য আহরণ করে বাঁচতে হয় এমন; সঞ্চয়হীন বৃত্তিসম্পন্ন।
কপোত
কপোত [ kapōta ] বি. পায়রা। [সং. ক (=বায়ু) + পোত]। বি. (স্ত্রী.) কপোতী। কপোতপালি–বি. পাকা বাড়ির কার্নিশ। কপোতপালী, কপোতপালিকা–বি. (স্ত্রী.) পায়রার খোপ। কপোতবৃত্তি–বি. কপোতের আচরণ; কপোতের মতো সঞ্চয়হীন জীবিকা। বিণ. কপোতের মতো সদ্য আহরণ করে বাঁচতে হয় এমন; সঞ্চয়হীন বৃত্তিসম্পন্ন। কপোতারি–বি. শ্যেন, বাজপাখি। কপোতেশ্বর–বি. মহাদেব।