ক কফ কফ১, কাফ [ kapha, kāpha ] বি. জামার হাতা বা আস্তিনের মুখ। [ইং. cuff]। কফ২ [ kapha ] বি. ১. দেহাভ্যন্তরের শ্লৈষ্মিক ধাতু; ২. শ্লেষ্মা। [সং. ক + √ ফল্ (=ফ) + অ]। কফঘ্ন–বিণ. কফনাশক, শ্লেষ্মানাশক, শ্লেষ্মা দূর করে এমন। তু. ইং. cough.
ক কপোল কপোল [ kapōla ] বি. গণ্ড, গাল। [সং. √ কপ্ + ওল]। কপোলকল্পনা–বি. অবান্তর কল্পনা; গালগল্প। কপোলকল্পিত–বিণ. মনগড়া (কপোলকল্পিত গল্প)।
ক কপোতাক্ষ কপোতাক্ষ [ kapōtākṣa ] বি. যশোর জেলার নদীবিশেষ, যার তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে কবি মধুসূদনের জন্ম হয়েছিল। [সং. কপোত (সদৃশ) + অক্ষি (যার)]।