কবজা করা

কবজা করা–ক্রি. বি. আয়ত্তে আনা বা অধিকার করা (লোকটাকে কিছুতেই কবজা করতে পারছি না, অঙ্কটাকে কবজা করা যাচ্ছে না)।

কব্জা

কব্জা, কবজা [ kabjā, kabajā ] বি. ১. কপাটযোজক ধাতুর পাত; কোনো দুটি পরস্পরসংলগ্ন অংশ সহজে ভাঁজ করার জন্য সংযোজক কল, hinge; ২. (আল.) অবাঞ্ছিত প্রভাব। [আ. ক’ব্জ্]।

কবজা

কবজা, কব্জা [ kabajā, kabjā ] বি. ১. কপাটযোজক ধাতুর পাত; কোনো দুটি পরস্পরসংলগ্ন অংশ সহজে ভাঁজ করার জন্য সংযোজক কল, hinge; ২. (আল.) অবাঞ্ছিত প্রভাব। [আ. ক’ব্জ্]। কবজা করা–ক্রি. বি. আয়ত্তে আনা বা অধিকার করা (লোকটাকে কিছুতেই কবজা করতে পারছি না, অঙ্কটাকে কবজা করা যাচ্ছে না)।

কবজ

কবজ১ [ kabaja ] বি. ১. রসিদ; দাখিলা; খত; ২. অধিকার, দখল। [আ. ক’ব্জ্]। কবজ২ [ kabaja ] বি. মাদুলি, তাবিজ। [সং. কবচ]।

কবচী

কবচী (-চিন্)–বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)।

কবচপত্র

কবচপত্র–বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র।

কবচকুণ্ডল

কবচকুণ্ডল–বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ।

কবচ

কবচ [ kabaca ] বি. ১. বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; ২. মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; ৩. বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। কবচকুণ্ডল–বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। কবচপত্র–বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্)–বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)।

কব

কব১ [ kaba ] ক্রি. ‘কহিব’ ক্রিয়ার রূপভেদ; বলব (দোষ-গুণ কব কার)। [বাং. √ কহ্]। কব২ [ kaba ] অব্য. ক্রি-বিণ. (ব্রজ.) কখন, কবে। [সং. কদাতু. হি. কব]।

কফিন

কফিন [ kaphina ] বি. সমাধিস্হ করার পূর্বে মৃতদেহ সংরক্ষণ করার জন্য ব্যবহৃত আধার বা বাক্স। [ইং. coffin]।